ঢাকাFriday , 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • স্বপ্ন সুপার সপ এখন পদুয়া রাস্তার মাথায়।

    admin
    November 13, 2026 9:53 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড সুপারশপ ‘স্বপ্ন’ (Shwapno) নতুন আউটলেট উদ্ভোদন হয়েছে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পাশ্বে চচৌদ্দগ্রাম উপজেলার পাশে পদুয়া রাস্তার মাথায়।

    আজ শক্রবার (১৩ নভেম্বর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া – গুনবতী সড়কের পদুয়া রাস্তার মাথায় এই শোরুমের উদ্বোধন করা হয়। দোয়া মোনাজাত ও ফিতা কেটে স্বপ্ন সুপার শপের নতুন শোরুমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী মো: বেলাল হোসাইন।

    উদ্বোধনকালে তিনি বলেন,স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো জনগণকে একই ছাদের নিচে সকল ধরণের সেরা পণ্যের সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবে।

    এছাড়াও স্বপ্নের নতুন শপটি উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানান স্বপ্ন সুপার সপ পদুয়া আউটলেট শাখার পরিচালক আব্দুল ওয়াদুদ আবদুল্লাহ,

    এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জগ্নাথদীঘি ইউনিয়ন আমীর সাহাব উদ্দিন, জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক, চৌধুরী ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর স্বতধিকারী হাজী নাজিম চৌধুরী, স্বপ্ন সুপার সপের এরিয়া ম্যানেজার মাইনুল, পদুয়া আউটলেট শাখা ম্যনেজার মুন্না, সেবক নেয়ামত উল্লাহসহ স্হানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

    স্হানীয়রা বলেন,পদুয়ায় এই প্রথম সব ধরনের পন্য একই ছাদের নিচে এটা অভাবনীয় বিষয়। যারা এই সুপার শপ বাস্তবায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিষ্ঠানটি যাতে আগামী দিনে সুন্দর ভাবে চলে সেই দোয়া করি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST