মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি:-
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন যুব সমাজ কল্যাণ সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ নভেম্বর ) সন্ধ্যায় ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন যুব সমাজ কল্যাণ সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠান দাগনভূঁঞার আজিজ ফাজিলপুর গ্রামের রূপনগর কাবাব হাউজে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সামছুল হক শামীমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আহবায়ক মাকসুদুর রহমান মাসুদ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব একরামুল হক সোহাগ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ( ভারপ্রাপ্ত ) মহিন উদ্দিন মহিন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম রুবেল, সাবেক সেনবাগ সরকারি কলেজের ছাত্রনেতা মো: তাহিদ খাঁন।
এসময় ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন যুব সমাজ কল্যাণ সংগঠনের ৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত আহবায়ক কমিটির ব্যক্তিরা হলেন, আহবায়ক মাকসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সামছুল হক শামীম, সদস্য সচিব জহুরুল হক চৌধুরী নোমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত প্রায় ৩’শতাধিক অতিথিদের জন্য দিনারের আয়োজন করা হয়।



