কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার২৪ ডট কমের সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক,সিনিয়র সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেলের ছোট ভাই ওহিদুর রহমান রুমেল ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ওহিদুর রহমান রুমেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জোসেপ আলী চৌধুরী এক শোকবার্তায় বলেন, সহকর্মী সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান রাহেলের ছোট ভাই ওহিদুর রহমান রুমেলের ইন্তেকালের খবরে আমরা গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন।



