ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে ফার্স্ট এইড হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩০০ রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান।

    admin
    November 20, 2026 9:48 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে ফার্স্ট এইড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা। ফ্রী চিকিৎসা ক্যাম্পে
    গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. রাফিয়া জান্নাত জেরিন ও নবজাতক, শিশু ও কিশোর সার্জারি বিশেষজ্ঞ, জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন ডা: মাসুম বিল্লাহ ভূঁইয়া,
    মেডিসিন, লিভার, কিডনি, হার্ট, ফুসফুস, হরমোন, রিউমাটিক পেইন ও রিউমাটয়েড ফিভার রোগে অভিজ্ঞ ডা. মোঃ আফজাল হোসেন,
    চর্ম, যৌন ও এলার্জি রোগে অভিজ্ঞ ডা. তানিয়া আফরোজ,
    মেডিসিন, হাঁড় ভাঙা ও ব্যথা রোগে অভিজ্ঞ ডা. এ.বি.এম. মনিরুজ্জামান চিকিৎসা সেবা দিয়েছেন, দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সের রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। এ ধরনের উদ্যোগ সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
    ফার্স্ট এইড হাসপাতাল, হাজী আব্দুল আজিজ কমপ্লেক্স, চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পাশে অবস্হিত।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST