ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসির নগরের ফান্দাউকে ব্যবসায়ীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা

    admin
    September 3, 2025 7:12 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

    ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামে ৩রা আগষ্ট রোজ বুধবার ভোররাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্বরা। ওই ব্যবসায়ীর নাম হাজী মোঃ আলম মিয়া। তিনি ফান্দাউক মুন্সিপাড়ার মৃত মোঃ ওয়ালী মিয়ার ছেলে। আলম মিয়া ফান্দাউক বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী।

    জানা গেছে রাতে ঘরের বেড়ার টিন কেটে ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজহারুল হক বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চুরি সংক্রান্ত ঘটনার জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। কিন্তু অন্য একটি পক্ষের ধারনা পারিবারিক কলহের জেরে পরিকল্পিত হত্যা কান্ড হতে পারে।
    নাসির নগর থানা পুলিশ জানিয়েছেন তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST