ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লোহাগাড়ায় আদর্শ শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    admin
    September 8, 2025 11:28 pm
    Link Copied!

    লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি:

    মানবিক মূল্যবোধ ও শিক্ষার প্রতি অগাধ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী শিক্ষিকা শ্রাবণী রায়কে বিদায় সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    সোমবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক অলক দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন অসুস্থতার মধ্যেও শ্রাবণী রায় তার দায়িত্ব থেকে কখনো পিছু হটেননি। নিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ দিয়ে তিনি স্কুল কমিউনিটিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক পুষ্পেন চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল গনি, শিক্ষক জমিলা মেহবুবা প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে আবেগঘন বক্তব্য রাখেন ইসবাতুল মোবিন ও কাইফা জারিয়াত রুমাইছা।

    শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা স্বরূপ বিদায়ী শিক্ষিকাকে উপহারসামগ্রী প্রদান করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST