মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//
কর্মতৎপরতা, সততা ও ফোর্সের মনোবল বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালামকে আবারও “জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ” হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এই সম্মাননা তুলে দেন ঝালকাঠির পুলিশ সুপার। ওসি আব্দুস ছালাম এর আগে একাধিকবার দায়িত্বশীলতা, জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমন কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য প্রশংসিত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, ওসি আব্দুস ছালাম থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে এবং ফোর্সের মনোবল বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, তাঁর সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতা তাঁকে জেলার অন্যান্য থানার অফিসারদের মধ্যে অনন্য করেছে। জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে থানা এলাকার অপরাধ দমন ও সেবামূলক কার্যক্রমে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
জেলা পুলিশের কর্মকর্তারা মনে করছেন, এই পুরস্কার শুধু একজন কর্মকর্তার স্বীকৃতি নয়, বরং ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিবেদিত পুরো পুলিশ বাহিনীর প্রেরণা হিসেবে কাজ করবে।


