ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে দুই অজ্ঞাত লাশ উদ্ধার

    admin
    November 10, 2025 7:34 pm
    Link Copied!

    মো. আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

    চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে হাটহাজারী মডেল থানা পুলিশ পৌরসভার আলমপুর জুননুরাইন মাদ্রাসা এলাকার পুকুরপাড় ও মদুনাঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে।
    পুলিশ জানায়, সকালে স্থানীয়রা পুকুরপাড়ে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আনুমানিক ৫০ বছর বয়সী ওই পুরুষের শরীরে টেনে-হেচড়ে নেওয়ার দাগ এবং মাথায় সেলাইয়ের চিহ্ন পাওয়া গেছে।
    অন্যদিকে, মদুনাঘাট এলাকা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর পচে যাওয়া লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
    হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, “একজন পুরুষ ও একজন নারীর দুটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনের মৃত্যুর সময়ের ব্যবধান রয়েছে। পুরুষের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, নারীর লাশটি পচে গলে যাওয়ায় সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।”
    তিনি আরও জানান, লাশ দুটি সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

    চাঞ্চল্যকর এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST