
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
JB Academy কর্তৃক আলকরা ইউনিয়নের হাই স্কুল এবং দাখিল মাদ্রাসা গুলোতে মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে স্পোকেন ইংলিশের বই উপহার প্রদান করা হয়েছে।
আজ রবিবার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর উচ্চ বিদ্যালয় , পদুয়া উচ্চ বিদ্যালয়, শিলরী দাখিল মাদ্রাসা, পশ্চিম ডেকরা দাখিল মাদ্রাসাসহ চারটি প্রতিষ্ঠানের ১০ জন করে ৪০ জন মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে স্পোকেন ইংলিশ এর বই উপহার প্রদান করা হয়।
JB Academy এর পরিচালক জাহিদ ভূঁইয়া বলেন স্পোকেন ইংলিশ বই উপহার দেয়ার উদ্দেশ্য হচ্ছে গ্রামের ছাত্র- ছাত্রীদেরকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করানো এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে নিজেদের এগিয়ে রাখতে সহযোগিতা করা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com