অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এড. উম্মে কুলসুম রেখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান, সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন আশরাফি, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, নার্সিং সুপার ভাইজার শামিনা রানী দাস, স্বাস্থ্য সহকারী জারহান মিয়া, সিএইচসিপি আইয়ুব হোসেন প্রমুখ। বক্তারা হাসপাতালের ডাক্তার-কর্মচারী সংকটসহ স্বাস্থ্য সেবার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন এবং প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান তার বক্তব্যে হাওরে অত্যাধুনিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতসহ সকল সমস্যা দ্রুত সমাধানের আশ^াস প্রদান করেন। মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমানকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।


