ঢাকাWednesday , 15 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অষ্টগ্রামে সরকারি জায়গা দখল করে বালু ভারাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে: স্থানীয়দের ক্ষোভ

    admin
    April 15, 2026 8:01 pm
    Link Copied!

    ‎‎অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    ‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারী জায়গা অবৈধ দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে। জায়গাটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হওয়ায়, ছাত্র/ছাত্রীদের খেলার মাঠ ও এলাকাবাসীর মরদেহ জায়নামাজের স্থান নিমার্ণের দাবি দীর্ঘ দিনের। অবৈধ দখলদাররা এখানে বসতবাড়ী নির্মাণ করলে গ্রামবাসীর যাতায়াত, শিক্ষার্থীদের খেলাধুলা মারাত্নকভাবে বিঘ্নিত হবে এবং এলাকার পরিবেশ বিনষ্ট হবে বলে তাদের অভিযোগ।
    স্থানীয় সূত্রে জানা যায়-উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোঁয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ১৪২৯,১৫৩৯ দাগের ১নং খতিয়ানভূক্ত ৫৪শতাংশ জায়গা ইসলাম উদ্দিন নামে স্থানীয় বিএনপি নেতা অবৈধভাবে দখল করে বালু ভরাট করে বাড়ি নির্মানের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

    প্রাক্তন মেম্বার সাহাজ উদ্দিন জানান, এলাকাবাসীর পক্ষে বিষয়টি উপজেলা প্রশাসনসহ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দখলদারদের উচ্ছেদ করে বিদ্যালয়ের খেলার মাঠ নির্মানের দাবী এলাকাবাসীর।

    অভিযুক্ত ইসলাম উদ্দিন জানান, আমার বাড়ীতে ঘর উঠানোর জন্য বালু দরকার। তাই এ জায়গায় বালু রাখছি। পরবতীর্তে সরিয়ে নিব।

    এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা জানান, বিষয়টি আমি খতিয়ে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST