ঢাকাSunday , 29 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঈদগাঁও-ঈদগড় গহীন পাহাড়ে ফলাফল বিহীন পুলিশের সাঁড়াশি অভিযান – তবুও জনমনে স্বস্তি

    admin
    March 29, 2026 6:49 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার জেলার ঈদগাঁও ও রামু উপজেলার মাঝামাঝি দুর্গম পাহাড়ি এলাকা ঈদগাঁও-ঈদগড় সড়ক সংলগ্ন এলাকা ক্রমেই ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে—এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঈদগাঁও থানা পুলিশ ও বন বিভাগের যৌথ টিম ।

    রোববার ২৯ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকা থেকে অভিযান শুরু হয়।

    কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজহার সহ পুলিশের একটি দল ও বন বিভাগের সদস্যরা যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।
    প্রায় ৩০-৩৫ সদস্যের এই টিম পাহাড়ের পাদদেশ ও অভ্যন্তরীণ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে তল্লাশি চালায়।

    অভিযানটি চলে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত । পরে ভাদিতলা এলাকা দিয়ে টিমটি বের হয়ে আসে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এই পাহাড়ি এলাকায় ডাকাত ও অপহরণকারীদের তৎপরতা আশঙ্কা জনক হারে বেড়েছে। কয়েক দিন আগে রাবার বাগানে কর্মরত দুই শ্রমিককে অপহরণ করে একটি চক্র। পরে মুক্তিপণ আদায়ের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরী করেছে নতুন ভাবে, ঈদগাঁও – ঈদগড় সড়কে ডাকাতির পাশাপাশি অপহরণের ঘটনা হরহামেশায় ঘটে থাকে, পরবর্তীতে ভূক্তভোগীরা মুক্তিপণ দিয়ে ছাড়া পায়।
    এই ধরনের অভিযোগ এর ভিক্তিতে আজকের এই অভিযান বলে জানা গেছে।
    অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান জানান , আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত ও দমন করতে কাজ চলছে। ডাকাতি ও অপহরণ ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

    আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা দ্রুত স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST