ঢাকাWednesday , 22 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম

    admin
    July 22, 2026 1:08 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৃহত্তর ৪নং উমারপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. কামরুল ইসলাম (মন্ডল)।

    তিনি সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক, যুব সমাজের আইকন, তরুণ রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত লাভ করেছে।

    স্থানীয় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকায় ইতোমধ্যে তৃণমূল মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

    স্থানীয়দের মতে, তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে তিনি সবসময় ভূমিকা রাখেন। এ কারণে অনেকেই তাকে যুব সমাজের আইকন হিসেবে অভিহিত করেন।

    কামরুল ইসলাম মন্ডল বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি বৃহত্তর যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীর ৪নং উমারপুর ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও সেবামূলক প্রশাসন নিশ্চিত করতে কাজ করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখব।”

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম ধীরে ধীরে জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে উমারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম মন্ডল-এর অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

    এদিকে উমারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম মন্ডল বলেন, “ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। অর্থের প্রভাব নয়, জনগণের আস্থা ও স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতেই জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া উচিত। জনগণের সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সবার অংশগ্রহণে একটি স্মার্ট উমারপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

    তিনি আরও বলেন, “মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি ইউনিয়নবাসীর দোরগোড়ায় সরকারি ও স্থানীয় সেবা পৌঁছে দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

    দলীয় নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে পরিচিতির কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম মন্ডল এর নাম আলোচনায় রয়েছে। তবে দলীয় মনোনয়ন কিংবা চূড়ান্ত প্রার্থিতা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থনের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, জনসম্পৃক্ততা, নির্বাচনী কৌশল এবং স্থানীয় রাজনৈতিক বাস্তবতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সম্ভাব্য প্রার্থীদের ঘিরে বর্তমান আলোচনা চূড়ান্ত নির্বাচনী ফলাফলের পূর্বাভাস হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ নেই।

    এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে উমারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম মন্ডল ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST