ঢাকাMonday , 13 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী

    admin
    July 13, 2026 5:20 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি

    সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত AJFB Star Award-2026-এ সম্মাননা ক্রেস্ট ও সনদে ভূষিত হয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক মোঃজিন্নাত আলী।

    রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তি ও কৃতীজনদের সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রিত থাকলেও সংসদ অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মির্জা ফয়সাল আমিন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য পরিচালক মো. শরীফুল ইসলাম শরীফ।

    অনুষ্ঠানে চলচ্চিত্র,টেলিভিশন,সংগীত,নৃত্য,বিজ্ঞাপন ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। এরই ধারাবাহিকতায় সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অপরূপ টিভির চেয়ারম্যান ও সাংবাদিক জিন্নাত আলীকে AJFB Star Award-2026 প্রদান করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসেন মজুমদার। এ সময় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,শিল্পী ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST