ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ক্ষেতলালে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

    admin
    July 3, 2026 6:40 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জেলা প্রতিনিধি জয়পুরহাট :

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পানিতে ডুবে সুবর্ণা বালা বর্মন (১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    নিহত সুবর্ণা বালা উপজেলার দৌতলপুর দক্ষিণপাড়া গ্রামের সুপদ চন্দ্র বর্মনের মেয়ে।

    শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে সুবর্ণার মা আশমুনি বর্মন তাকে নিয়ে উপজেলার পাঁচুইল মৃধাপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে পরিবারের সদস্যদের অগোচরে অসাবধানতাবশত সুবর্ণা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।
    পরিবারের লোকজন কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
    শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST