ঢাকাSunday , 26 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাইবান্ধায় একদিনে বজ্রপাতে শিশুসহ ৩ জন ও গবাদি পশুর মৃত্যু, শোকের ছায়া*

    admin
    April 26, 2026 6:30 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা_

    গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পৃথক স্থানে এই বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় তিনজন এবং সাঘাটা উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

    *সুন্দরগঞ্জে নিহতরা হলেন ।

    ধোপাডাঙ্গা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ, ছোটন মিয়ার ছেলে রাফি এবং নবীর হোসেনের ছেলে মিজান। এ ঘটনায় আহত শামীম নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সরাসরি তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। এ সময় পাশে থাকা একটি গরুও মারা যায়।

    গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফুর রহমান সুন্দরগঞ্জে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    পৃথক এই বজ্রপাতের ঘটনায় দুই উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

    বৈশাখ মাসে বজ্রপাতের প্রকোপ বাড়ায় খোলা মাঠ, রাস্তা ও গাছের নিচে অবস্থান না করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST