ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

    admin
    February 3, 2026 8:33 pm
    Link Copied!

    গাইবান্ধা প্রতি‌নি‌ধি//

    গাইবান্ধা |গাইবান্ধা রেলওয়ে স্টেশনের সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) কেটে মালামাল চুরির ঘটনায় রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। খোদ স্টেশনের নিরাপত্তা প্রাচীর কেটে চুরির এই দুঃসাহসিক ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দক্ষতা ও তদারকি এখন বড় ধরনের প্রশ্নের মুখে।
    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতের আঁধারে স্টেশনের একটি নির্দিষ্ট অংশের বাউন্ডারি দেয়াল বা লোহার বেড়া কেটে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ চোরচক্র। অভিযোগ উঠেছে, রেলওয়ের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। স্টেশনের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে যেখানে ২৪ ঘণ্টা নিরাপত্তা থাকার কথা, সেখানে কীভাবে প্রাচীর কাটার মতো সময়সাপেক্ষ কাজ সম্পন্ন হলো, তা নিয়ে জনমনে বিস্ময় সৃষ্টি হয়েছে।

    সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মতে, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চরম ব্যর্থতার কারণেই অপরাধীরা এমন কাজ করার সাহস পাচ্ছে। তাদের দাবি, ঠিকঠাক টহল না থাকা এবং দায়িত্বরতদের অবহেলার সুযোগ নিচ্ছে অপরাধী চক্র। অনেক ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে অপরাধীদের গোপন আঁতাত থাকার সন্দেহও প্রকাশ করেছেন কেউ কেউ।

    প্রাচীর কেটে ফেলায় স্টেশনের নিরাপত্তা এখন পুরোপুরি অরক্ষিত। এর ফলে স্টেশনের ভেতরে মাদকসেবী ও ছিনতাইকারীদের আনাগোনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সীমানা প্রাচীর না থাকায় সাধারণ মানুষের যত্রতত্র রেললাইনে প্রবেশের ফলে দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST