ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন

    admin
    December 21, 2025 6:43 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২১ ডিসেম্বর) ভোরে ইউনিয়নের বেজড়া গ্রামের বাড়িতে আগুন লাগে। পুলিশের ধারণা, বাড়িটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে থাকতে পারে।

    এলাকাবাসী জানায় ভোরের দিকে সাব্বির খানের বাড়িতে আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গত বছরের ৫ আগস্টের পর থেকে সাব্বির খান ও তার পরিবারের সদস্যরা এলাকায় নেই। সাব্বির খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুখ খানের চাচাতো ভাই।

    এ বিষয়ে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির খানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

    মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান বিষয়টি বলেন, খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়িতে থাকা আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে যায়।

    তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে।
    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আর মামুন বলেন, ফায়ার সার্ভিস থেকে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, বাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দিতে পারে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST