ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে মাটি কেটে ইটভাটায় নেয়ায় ৩ লাখ টাকা জরিমানা

    admin
    December 24, 2025 7:18 pm
    Link Copied!

    -জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি —-

    কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে খাল ও খালের পাশের কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেয়ায় ভেকুর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে কনকাপৈত ইউনিয়নের মাসকরা-চন্দ্রপুর কৃষ্ণছড়া ও পাশের কৃষি জমির মাটি কেটে একতা বাজারের অনিক ব্রিকসে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ চক্র। বুধবার দুপুরে ভেকু দিয়ে মাটি কাটা অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিক উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০’ এর ১৫ ধারা মোতাবেক ভেকুর মালিক সাইফুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভা ও থানার চৌকস টিম।
    উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, অনুমতি ব্যতিত কৃষি জমির মাটি কাটা দন্ডনীয় অপরাধ। সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সর্বশেষ আজকে মাসকরা এলাকায় অভিযান করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST