চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র সম্পর্কে কটুক্তির প্রতিবাদে জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান রানা।
রোববার বিকেলে ফাঁ/সিবট গাছ বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সহসভাপতি জাফর ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুর আলম মজুমদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াছিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


