ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জননিরাপত্তা নিশ্চিত কল্পে গোরকঘাটা বাজার সিসি ক্যামোর আওতায়

    admin
    November 11, 2025 10:00 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    মহেশখালী পৌরসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও গোরকঘাটা বাজারে।

    আজ মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ইং আনুষ্ঠানিক ভাবে এ সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ হেদায়েত উল্যাহ্, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, মহেশখালী পৌরসভা, কক্সবাজার।

    উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পৌর এলাকার নিরাপত্তা ও অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই উদ্যোগের মাধ্যমে যে কোনো অপরাধ মূলক কার্যক্রম দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে।
    পৌরসভার বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং গোরকঘাটা বাজারের প্রবেশ পথে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুরো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে

    নবনির্মিত সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুম থেকে।
    উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, স্থানীয় প্রশাসনের এ পদক্ষেপে নাগরিক নিরাপত্তা আরও জোরদার হবে এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে।

    পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST