ঢাকাSunday , 6 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীঘিনালা সেনা জোনের উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

    admin
    September 6, 2026 9:13 pm
    Link Copied!

    ওসমান গনি দীঘিনালা প্রতিনিধি
    তাং ৬/৯/২৬

    দুর্গম পাহাড়ে জরুরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জীবনহানির ঝুঁকি কমাতে  সেনাবাহিনী দীঘিনালা জোনের উদ্যোগে  গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি   বিনামূল্যে ধাত্রীবিদ্যা ও কম্পিউটার প্রশিক্ষণ।

    খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিনামূল্যে ধাত্রীবিদ্যা (নার্সিং) ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

    রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা জোনের আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকার বরাদম, বাবুছড়া ও জারুলছড়ি আর্মি ক্যাম্পে একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় উপজেলা থেকে বাছাই করা পাহাড়ি জনগোষ্ঠীর ২০ জন নারীকে ধাত্রীবিদ্যা/নার্সিং এবং ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

    সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য। বিশেষ করে নারীদের ধাত্রীবিদ্যা/নার্সিং বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবায় দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

    প্রশিক্ষণার্থীদের কোনো ধরনের অর্থ ব্যয় করতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণের ব্যবস্থা করায় দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা দিয়েছে।

    প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন সুবিধাভোগী বলেন, দুর্গম এলাকায় বসবাস করায় নানা ধরনের সুযোগ-সুবিধা থেকে তারা অনেক সময় বঞ্চিত হন। বিনামূল্যে এ ধরনের প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় তারা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। এ উদ্যোগের জন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    সেনাবাহিনীর এ উদ্যোগকে দুর্গম পাহাড়ি এলাকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা তৈরিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST