ঢাকাMonday , 27 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দৌলতখানে ১৮’শ জেলেকে খাদ্য সামগ্রী বিতরণ

    admin
    April 27, 2026 9:17 pm
    Link Copied!

    আরিফ হোসেন
    জেলা প্রতিনিধি, ভোলা

    ভোলার দৌলতখান উপজেলার ১৮শ’ জেলেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়,২৭ এপ্রিল সোমবার সকাল থেকে এ খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের মাঝে ১২ কেজি আটা, ১০ লিটার করে তেল, ৪ কেজি চিনি, ৮ কেজি ডাল, ৪ কেজি লবণ ও ১৬ কেজি করে আলু উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীর মোট প্রায় ১৮শ জেলের মাঝে ৬ ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোমবার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি মো.আঃমন্নান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা (ভূমি) শাওন মজুমদার সুমন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ: রহমান খান,কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, উপজেলা প্রকৌশলী, ভেটেরিনারি সার্জন, আর ডি ও,ভবানীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি স্বপন,মৎস্য ফিল্ড অফিসার জীবন কৃষ্ণ। উল্লেখ্য,ভোলা জেলায় ১ লাখ ৮৮ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST