বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ নওপাড়া এলাকার বাসিন্দা মুরাদ আলী বিশ্বাস আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ এম.এ. আওয়াল সাহেবের ভাতিজা। খবরটি ছড়িয়ে পড়ার পর আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা আগামীকাল সকাল ১০টায় তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে।
আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আসকিনহুল জান্নাহ। আমিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


