ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নালিতাবাড়ীতে ভিক্ষুক সাজেদার জীবনে নতুন স্বপ্ন, সমাজসেবা উদ্যোগে পেলেন ৪ টি ছাগল

    admin
    September 4, 2025 9:56 pm
    Link Copied!

    তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি//

    শেরপুরের নালিতাবাড়ীতে সমাজসেবা অধিদফতরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক সাজেদা বেগমকে স্বাবলম্বী করার লক্ষ্যে চারটি ছাগল প্রদান করেন সমাজসেবা অধিদফতর । এ সহায়তা পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন ভোগাইরপাড় আশ্রয় কেন্দ্রের বাসিন্দা সাজেদা।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সমাজসেবা অফিস প্রাঙ্গণে সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাজেদার হাতে ছাগলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মো. আবদুল মোমেন, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    ছাগল হাতে পেয়ে সাজেদা বেগম বলেন, আমি এতদিন ভিক্ষা করেই চলেছি। এখন আর ভিক্ষা নয়, ছাগলগুলো লালন-পালন করে সংসার চালাতে পারবো।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ভিক্ষুকদের সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত করতেই নিয়মিতভাবে এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

    এদিকে, সাজেদা বেগমকে চিহ্নিত করা ও তার তথ্য সমাজসেবা অফিসে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন দৈনিক আলোকিত দর্পণ ও চ্যানেল এ ওয়ান-এর নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি জায়েদ মাহমুদ রিজন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST