ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিজ ঘরে শয়নকক্ষে কৃষককে জবাই করে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

    admin
    December 21, 2025 4:39 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোনার সদর উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষে মুখ ও পা বাঁধা অবস্থায় জবাই করা এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম হেলাল উদ্দিন (৬০)। তিনি সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।

    পুলিশ জানায়, শনিবার রাতের খাবার শেষে হেলাল উদ্দিন নিজ শয়নকক্ষে নিজের বিছানায় ঘুমাতে যান। তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) একই কক্ষে পর্দা টানিয়ে পাশের খাটে ঘুমিয়ে পড়েন। রোববার ভোররাত আনুমানিক ৪টার দিকে ঘুম থেকে উঠে স্ত্রী বেদেনা আক্তার পাশের বিছানায় স্বামীকে মুখ ও পা বাঁধা এবং জবাই করা অবস্থায় দেখতে পান। এসময় তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন।
    খবর পেয়ে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
    নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
    পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। প্রাথমিক তদন্তে নিহতের স্ত্রীর বক্তব্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST