ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

    admin
    July 14, 2026 7:43 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, জেলা প্রতিনিধি।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী
    কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুমের রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান, সততা, প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের বিভিন্ন দিক স্মরণ করে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

    আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতিতে সততা, প্রজ্ঞা ও আদর্শের এক উজ্জ্বল প্রতীক। সংসদের স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের গণতান্ত্রিক আন্দোলন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

    আলোচনা শেষে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলার রহমান জাহেদ, জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার গত ১২ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। পঞ্চগড়ের এই কৃতী সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জন্মভূমি পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST