ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে যুবদলের প্রতিবাদ মিছিল।

    admin
    June 24, 2026 4:11 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।

    মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়, এতে জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
    মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,

    জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, সাধারণ সম্পাদক রাজিউল করিম রাজু, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মজাহার হোসেন ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেন এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST