ঢাকাTuesday , 17 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    March 17, 2026 11:16 pm
    Link Copied!

    অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

    রাজবাড়ী জেলার বহুল প্রচারিত, পাঠক প্রিয় ও স্বনামধন্য পত্রিকা “দৈনিক রাজবাড়ী কন্ঠ” পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার পাংশা শহরের আব্দুল মালেক প্লাজায় বিশ্বাস কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলে দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক এ্যাড খান মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে ও প্রকাশক বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিয়ার মনিরুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, পাংশা কালুখালি শিক্ষক কল্যাণট্রাস্টের সাধারণ সম্পাদক সামসুল আলম সোহরাফ, রাজবাড়ী কোর্টের নারী ও শিশু আদালতের পিপি এ্যাড জাহিদুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম এ জিন্নাহ, সিনিয়র সাংবাদিক কবি সাহিত্যিক কাজী সেলিম মামুদ,রাজবাড়ী রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাসেল কবির,পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক অতুল সরকার, কালুখালি প্রেসক্লাবের সামনে সভাপতি ফজলুল হক, পাংশা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক শামীম হোসেন,প্রেসক্লাব খোকসার সাধারণ সম্পাদক আজমল হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।

    এ সময় ৭১ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, নিউজ ২৪ রাজবাড়ী মিঠুন গোস্মামী, চ্যানেল এসের রাজবাড়ী প্রতিনিধি শাহীন রেজা, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদীসহ পাংশা, কালুখালি, বালিয়াকান্দি, খোকসা উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST