ঢাকাSaturday , 4 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

    admin
    April 4, 2026 5:41 pm
    Link Copied!

    সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।।

    পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরাম-এর ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে পাইকগাছা সুপার মার্কেট অস্থায়ী কার্যালয়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, মানবাধিকার বিষয়ক সাংবাদিকতা জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে মানষের অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। গণ মিছিল পত্রিকার সম্পাদক, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন। মানবাধিকার কমিশনের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীশ কুমার হালদার, সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন রাজা(দৈনিক দেশের কন্ঠ/আমার একুশ), সাংবাদিক জিএম মোস্তাক আহমেদ(দৈনিক যশোর), শেখ সেকেন্দার আলী, আমিনুল ইসলাম বজলু, প্রমূখ। সভায় আলোচনান্তে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে শেখ সেকেন্দার আলী আহ্বায়ক(দৈনিক খবর পত্র/খুলণাঞ্চল), হুরায়রা বাদশা সদস্য সচিব (ডেইলি মর্নিং), এম এম ইস্রাফিল আহমেদকে যুগ্ম আহ্বায়ক(প্রাণের বাংলাদেশ), রেজাউল ইসলাম যুগ্ম সদস্য সচিব(বিকাল বার্তা) ও আমিনুল ইসলাম বজলুকে(দৈনিক দিনকাল) সদস্য করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এফএম বদিউজ্জামান (সংযোগ প্রতিদিন), আব্দুস সবুর (প্রজন্ম একাত্তর), মহানন্দ অধিকারী মিন্টু (ভোরের পাতা), মনিরুল ইসলাম (বৈশাখী টিভি), উজ্জল কুমার দাস (বিডি খবর), আশরাফুল ইসলাম সবুজ (ভয়েজ অব টাইগার), মোঃ হাসিবুল হক,(দক্ষিণ বার্তা),বেলাল মোড়ল (গণ মিছিল), রিয়াজুল আকবার (আজকের কণ্ঠস্বর), মাহমুদুল হাসান সোহেল (নাগরিক ভাবনা), রিপন আহমেদ (জনকথা), মোহাম্মদ নাফিস, জিএম জাকির হোসেন মিন্টুও ইমরান মল্লিক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST