ঢাকাWednesday , 22 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রতিশ্রুতি বাস্তবায়ন: বন্যাকবলিত মানুষের পাশে দীপেন দেওয়ান

    admin
    July 22, 2026 5:38 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

    পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

    তার উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও এমপির প্রতিনিধি সেলিম উদ্দীন বাহারী।

    ত্রাণ বিতরণকালে সেলিম উদ্দীন বাহারী বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অ্যাডভোকেট দীপেন দেওয়ান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছিলেন, আজ তা বাস্তবে রূপ দিয়েছেন। তিনি শুরু থেকেই দুর্গত মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    ত্রাণ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহযোগিতা তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

    ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST