ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় ইরানি হত্যা: স্বামী আফজাল হোসেন গ্রেপ্তার

    admin
    April 13, 2026 1:04 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।

    ১২ এপ্রিল ২০২৬ বরগুনা সদর উপজেলায় গৃহবধূ ইরানীকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর স্বামী আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর আফজাল পালিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    পুলিশের কর্মকর্তারা বলেন, ঘটনার পরপরই বরগুনা জেলা পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনে অভিযান শুরু করে।

    জেলা পুলিশ সুপার মোঃ কুদরত–ই–খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় সদর থানার ওসির নেতৃত্বে একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে আজ সকালে অভিযান চালিয়ে আফজালকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আফজাল স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন। এ ঘটনায় মামলা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST