ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনার তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ জন আটক।

    admin
    August 19, 2026 5:18 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের (২৮) ভাড়াটিয়া বাসা থেকে দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাকজিনসহ পাঁচজনকে স্থানীয় জনতা আটক করেছে।

    বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়।

    তালতলী থানার ওসি মোঃ সাইদুল ইসলাম বলেন, স্থানীয় জনতা পিস্তল, চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে। তাদের পুলিশ থানায় নিয়ে আসছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    জানাগেছে, তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের রিয়াজ কাজী তার বাসা লিমন সিকদারের কাছে ভাড়া দেয়। গত রবিবার ওই বাড়ীতে গোপনে কয়েকজন লোক আসে। গত তিন দিন ধরে তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছিল। তাদের ঘুরাফেরা ও কথাবার্তা স্থানীয়দের সন্দেহ হয়। বুধবার দুপুরে স্থানীয় জনতা লিমন সিকদারের ভাড়া বাসায় যায়। ওই সময় তার ঘরে অবস্থান নেয়া জিহাদ খাঁন পিস্তুল উচিয়ে তাদের ধাওয়া করে। পরে স্থানীয় জনতা জিহাদ খাঁন (৩৫), হৃদয় মোল্লা (২৫), অনিক মজুমদার (২৫), লিমন সিকদার (২৮) ও জামাল মল্লিককে (২৭) আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে লিমনের বাসা থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাকজিন উদ্ধার করা হয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    আটক জিহাদ খাঁনের বাড়ী নড়াইল জেলার লোহাগড়া থানার কাঁঠালতলী গ্রামে। তার বাবার নাম আলম খাঁন। হৃদয় মোল্লা ও জামালের বাড়ী বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামে। হৃদয় মোল্লার বাবার নাম মোঃ মোকলেচ মোল্লা আর জামাল মল্লিকের বাবার নাম শাহ আলম মল্লিক। লিমন সিকদার ও অনিক মজুমদারের বাড়ী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামে। লিমন সিকদারের বাবার নাম লিটন সিকদার ও অনিক মজুমদারের বাবার নাম সঞ্জয় মজুমদার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, লিমন সিকদারের বাড়ীতে গত তিন দিন ধরে কয়েকজন লোক অবস্থান করছিল। তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছিল। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আমরা কয়েকজন লিমন সিকদারের বাড়ীতে যাই। এ সময় পিস্তল নিয়ে জিহাদ খাঁন আমাদের তাড়া করে। পরে আমরা তাদের ধাওয়া করে আটক করেছি।

    তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ শরীফুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় দেশীয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাকজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

    মোঃ শাহজালাল
    বরগুনা।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST