ঢাকাMonday , 27 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘায় কাকন বাহিনীর গুলিতে প্রাণ হারালো সাধারণ কৃষক ২

    admin
    October 27, 2025 9:14 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী

    পাবনারসঈশ্বরদী ও নাটোরের লালপুরের পর এবার বাঘায় গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে পদ্মা নদীতে ত্রাসের রাজত্ব কায়েমকারী কুখ্যাত সন্ত্রাসী কাকন বাহিনী।

    সোমবার (২৭ অক্টোবর) বাঘার হবির চরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটায় কাকন বাহিনী।

    এতে নিহত, বাঘা উপজেলার পলাশী চরের মিনাজ মন্ডলের ছেলে আমান (৪০) ও নাজমুল হোসেন(৩৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

    এছাড়াও মনতাজ মন্ডল ও রাকিম মন্ডল দুইজন কৃষক গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    নিহতের আমানের বাবা মিনাজ মন্জল জানান, হবির চরে নিজ ক্ষেতে সরবুন/কাশবন(খড়) দেখতে যান। হঠাৎ স্পি
    

    ডবোটে ৭ জন কাকন বাহিনীর লোকজন অতর্কিতভাবে গুলি ছোড়ে। ভয়ে আমরা দিকবিদিক ছুটাছুটি করি। পরে জানতে পারি আমার ছেলে আমান গুলি বিদ্ধ হয়েছে।

    বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান,খবর পেয়ে ঘটনাস্থলসহ ও  বাঘা স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে সোমবার রাত আটটা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যাইনি। অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    উল্লেখ্য, এর আগেও কাকন বাহিনীর সন্ত্রাসীরা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় ও নাটোর জেলার লালপুর উপজেলায় গুলিবর্ষণ করে সাধারণ কৃষক, জেলে, মাঝি ও নৌপথের ব্যাবসায়ীদের উপর হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।  প্রতিটি ঘটনাতেই জাতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত কাকন বাহিনীর বিরুদ্ধে প্রশাসনের কোন দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। 

    আর কত প্রাণ ঝড়লে প্রশাসন পদক্ষেপ নিবে বলে আক্ষেপ করেন পদ্মাপাড়ের বাসীন্দারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST