ঢাকাSaturday , 20 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট ও পুরুস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

    admin
    December 20, 2025 8:02 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
    ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যেগে ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসানের সহোগিতায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে( ২০ ডিসেম্বর ) শনিবার বিকাল ৩ ঘটিকার সময় মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট ও পুরুস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

    “মাদক বিষয়ে হই সচেতন বাচাঁই প্রজন্ম বাচাঁই জীবন” এই ফেস্টুন ব্যানার ভরপুর করে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
    ফাইনাল খেলায় মড়লহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২-০ লালাপুর যুব সমাজকে পরাজিত করে বিজয়ী হন।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে ভলিবল টুর্নামেন্ট খেলা ও পুস্কাকার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম, কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহীল বাকী, দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বিপ্লু, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, অগ্রণী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি হবিবর রহমান ও সেহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুওসুও যুবদলের সভাপতি ইউসুফ আলী।
    খেলা পরিচালনায় রেফারী দায়িতৃব পালন করেন-সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান।
    ভলিবল টুর্নামেন্টের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
    অতিথিবৃন্দের বক্তব্য যুব সমাজের উদ্দেশ্য বলেন মাদককে না বলুন এবং তাদেরকে খেলাখুলোর চর্চার অভ্যাস গড়ে তুলার আহবৃবান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST