ঢাকাSaturday , 25 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভূরুঙ্গামারীতে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

    admin
    April 25, 2026 11:05 pm
    Link Copied!

    এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্মম নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।
    শুক্রবার (২৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    পরিবার সূত্রে জানা যায়, রুবেল মিয়ার সঙ্গে তার স্ত্রী জেসমিন বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে গত ২২ এপ্রিল সন্ধ্যায় স্ত্রীকে ফিরিয়ে আনতে তিনি শ্বশুরবাড়িতে যান। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ কয়েকজন মিলে রুবেলের হাত-পা বেঁধে তাকে বেধড়ক মারধর করেন।
    পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত স্ত্রী জেসমিন বেগম ও তার ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
    রুবেল মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
    এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার দুপুরে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৫)।
    ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST