ঢাকাSunday , 6 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে যুবলীগ কর্মী ৫ বোতল মদ সহ গ্রেফতার

    admin
    September 6, 2026 9:06 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি :

    নেত্রকোনার মদনে ৫ বোতল মদসহ গ্রেফতার হয়েছে যুবলীগ কর্মী আল আমীন পাশা (২৭)। পৌর সদরের ৩নং ওয়ার্ডের এমদাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আল আমীন পাশা। আল আমীন পাশা পৌর যুবলীগ কর্মী। মদন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নিজবাড়ী টিনশেড বসত ঘরের খাটের নিচে ৫টি সাদা প্লাস্টিকের বোতলে রক্ষিত ২.৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি সালাউদ্দিন করিম।

    মদন থানার ওসি মোঃ সালাউদ্দিন করিম জানান, ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে আল আমীন পাশা নামে একজনকে ৫ বোতল দেশীয় মদসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে । তাকে রোববার দুপুরে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST