ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর কোতোয়ালি থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের যোগদান

    admin
    September 1, 2026 5:02 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর কোতোয়ালি মডেল থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কবির হোসেন।

    সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।

    এর আগে যশোর কোতোয়ালি মডেল থানার ওসির দায়িত্বে ছিলেন মোহাম্মদ মাসুম খান। তিনি চলতি বছরের মার্চ মাসে এ থানায় ওসি হিসেবে যোগদান করেছিলেন।

    নতুন ওসি কবির হোসেন দায়িত্ব গ্রহণের পর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করা এবং পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

    এদিকে নতুন ওসিকে স্বাগত জানিয়ে থানার কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া এদিন রাতেই থানা চত্বরে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST