ঢাকাFriday , 19 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানো হবে — অমিত

    admin
    June 19, 2026 7:38 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর বিসিক শিল্পনগরীর নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিকল্প ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিল্পনগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ফায়ার সার্ভিসের সাব-স্টেশন স্থাপন এবং অভ্যন্তরীণ সড়ক উন্নয়নসহ নানা উদ্যোগের মাধ্যমে বিসিককে ঢেলে সাজানো হবে। পাশাপাশি খুলনা বিভাগের মধ্যে যশোর বিসিকের সুনাম আরও বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    শুক্রবার (১৯ জুন) যশোরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত উদ্যোক্তা মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, বৈশ্বিক বিদ্যুৎ সমস্যার সমাধানে তরুণ উদ্যোক্তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে এ খাতে আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন।

    প্রতিমন্ত্রী বলেন, “আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল বিসিকের উন্নয়ন। ইতোমধ্যে সেই উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সাব-স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে। ১০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

    এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

    যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হোসেন টুকুন। স্বাগত বক্তব্য দেন বিসিক মালিক সমিতির সভাপতি শাকির আলী।

    এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা।

    প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে এ মেলায় বাচ্চাদের বিনোদনসহ বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। উদ্বোধেনের পর থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছে মেলায়। মেলায় প্রতিনিয়ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হবে বলে আয়োজক কমিটির পক্ষথেকে জানানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST