ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের রাজারহাট এলাকায় মশিয়ার সিন্ডিকেট অবৈধ:তেল চুরিতে দিশেহারা গাড়ি মালিকরা

    admin
    August 26, 2026 12:22 pm
    Link Copied!

    যশোর প্রতিনিধি :

    যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট এলাকায় সক্রিয় হয়ে উঠেছে অবৈধ জ্বালানি তেল বেচাকেনার শক্তিশালী এক সিন্ডিকেট। চক্রটির মূল হোতা মশিয়ার রহমানের খপ্পরে পড়ে চরম লোকসানের মুখে পড়ছেন ট্রাক মালিক ও বিভিন্ন কোম্পানির মালিকরা। ড্রাইভারদের কম বেতনের অজুহাতকে কাজে লাগিয়ে এই মশিয়ার সিন্ডিকেট প্রতিদিন কয়েক শো লিটার চোরাই তেল হাতিয়ে নিচ্ছে কম দামে বলে অভিযোগ উঠেছে।

    ​বেশ কয়েকজন মালিকদের সূত্রে জানা যায়, রাজপথের পাশে গড়ে ওঠা এই অবৈধ তেলের চোরাকারবারী মশিয়ার চালকদের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে কম দামে তেল কিনে মোটা অঙ্কের লাভ করে চলেছেন অন্যদিকে, নিয়মিত তেল চুরির কারণে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন গাড়ি ও কোম্পানির মালিকরা।

    আব্দুল জব্বার ( ট্রাক মালিক) : “রাস্তায় গাড়ি নামালেই তেলের হিসাব পাওয়া যায় না। ট্যাঙ্কি ফুল করে দেওয়ার পরও চালকরা দাবি করে তেল শেষ। অনুসন্ধানে নেমে দেখলাম, রাস্তার পাশের এই সিন্ডিকেটের কাছেই চালকরা তেল বেচে দিচ্ছে।
    রশিদ আমি নিজেও একজন চালক। কুষ্টিয়া থেকে খুলনা যাতায়াতে যে পরিমাণ তেল লাগে, অন্য চালকের হাতে গাড়ি দিলেই ১০ থেকে ১৫ লিটার তেল বেশি খরচ দেখানো হয়।

    এই পুরোটাই চুরি।”​চুরি ও তেল বিক্রির বিষয়ে কয়েকজন চালকের সাথে কথা বললে তারা জানায় মালিকদের দেওয়া কম বেতনের কারণেই বাধ্য হয়ে তারা পথের মধ্যে তেল বিক্রি করেন।

    ​অবৈধভাবে তেল কেনার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত ব্যবসায়ী মশিয়ার রহমান। তিনি বলেন ড্রাইভাররাই আমার কাছে তেল বিক্রি করতে আসে। সরকারের কোনো অনুমোদন আমার নেই, এভাবেই দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন গাড়ি থেকে অবৈধ ভাবে তেল ব্যবসা চালিয়ে যাচ্ছি। অবৈধ চুরায় তেল ব্যাবসায়ী মশিয়ার আরো বলেন আমি এই ব্যাবসা করছি অনেক দিন ধরে এখনো কেউ আমার কাছে আসে নাই।

    ​এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন “বিষয়টি প্রাথমিকভবে গাড়ি মালিকদেরই নজরদারিতে রাখা উচিত। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদারকি করা হবে।
    তিনি আরো বলেন এইটা যেহেতু অবৈধ ভাবে তেল চুরি করে কিনে থাকেন তাহলে আপনারা থানায় কথা বলে দেখুন।

    ​প্রশাসনের তদারকির অভাবে রাজারহাটের এই অবৈধ তেলের সিন্ডিকেট দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি ভুক্তভোগী মালিকদের। দ্রুত অভিযান চালিয়ে এই চোরাই তেল ব্যাবসায়ী মশিয়ারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST