ঢাকাSunday , 26 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাপুরে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত-১ আহত- ২

    admin
    April 26, 2026 6:28 pm
    Link Copied!

    মাহবুব হাসান স্টাফ রিপোর্টার

    ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় ইট বোঝাই তিন চাকার একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামের ইট ভাটার এক শ্রমিক নিহত নিহত হয়েছেন। এ সময় চালকসহ আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন।

    আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের দক্ষিণ পিপলতা এলাকার বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলিটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্লাস্ট) হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রলিটি সড়কের বাম পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রলির হেলপার শ্রমিক তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

    এ সময় অপর একটি ট্রলির চালক সাব্বির ফায়ার সার্ভিসের সহায়তায় তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রলির চালক মো. শাকিল এবং অপর এক শ্রমিক ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সটকে পড়েন। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST