ঢাকাMonday , 6 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রোয়াংছড়িতে সাংগ্রাই উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন।

    admin
    April 6, 2026 11:58 pm
    Link Copied!

    উমংনু মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

    বান্দরবানের রোয়াংছড়িতে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন গ্রহণ করেছে রোয়াংছড়ি কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ। আগামী ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ উৎসব নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন অ্যাডভোকেট মাধবী মারমা, সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
    উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে সাজসজ্জায় সেজে উঠছে পুরো রোয়াংছড়ি এলাকা।উৎসব উদযাপন কমিটির আহবায়ক অংশৈচিং মারমা জানান, মারমা সম্প্রদায়ের প্রধান এ উৎসবে তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে জলকেলি, নৃত্য ও গান পরিবেশন করবে, যা স্থানীয় সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ।
    প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম দিন সকালে মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও রাতে ঐতিহ্যবাহী পিঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে বয়োজ্যােষ্ঠ পূজা ও বিকেলে বৌদ্ধস্নান এবং ধর্মীয আচার-অনুষ্ঠান এবং দেশনা প্রার্থনা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনে ঐতিহ্যবাহী খেলাধুলা এবং চতুর্থ দিনে মৈত্রী জল উৎসব (পানি খেলা) অনুষ্ঠিত হবে, যা সাংগ্রাইয়ের অন্যতম আকর্ষণ। শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।
    আয়োজক কমিটির সদস্য সচিব অংহ্লাচিং মারমা, জানান এ উৎসবে স্থানীয় জনগণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
    তারা আরও জানান, সাংগ্রাই শুধু একটি উৎসব নয়, এটি পার্বত্য অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST