নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি//
পরিচালনাকালীন ০৪ (চার) জন ছিনতাইকারী গ্রেফতার ও ভিকটিমের ছিনতাই হওয়া ৯০,০০০/- টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার।
লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গত ইং ২৭/০৮/২০২৫ তারিখ লালমনিরহাট থানা, লালমনিরহাট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী গরুর হাট এলাকায় ছিনতাই করাকালে আসামী ০১। মোঃ সোহাগ হোসেন ওরফে বুদে (৩৫), ০২। মোঃ রতন (৩২), ০৩। মোঃ আমিনুল ইসলাম (৩৫), ০৪। মোঃ মোস্তাফিজার রহমান (৪৩)- দেরকে ছিনতাইকৃত ৯০,০০০/- টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


