ঢাকাSaturday , 25 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালমনিরহাট সদর কোর্টের বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার।

    admin
    July 25, 2026 5:14 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান
    আজ ২৫ জুলাই ২০২৬ (শনিবার) লালমনিরহাট সদরী কোর্টের বার্ষিক পরিদর্শন করেন।
    সদর কোর্টে আগমন উপলক্ষে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান, মোঃ আবুল হাসনাত খান, পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, লালমনিরহাট।
    পরিদর্শনকালে পুলিশ সুপার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।
    এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করা, সেবা প্রত্যাশীদের প্রতি আন্তরিক ও মানসম্মত সেবা নিশ্চিত করা, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ এবং জনবান্ধব পুলিশিং জোরদারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মোঃ ওয়ারুখ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট এবং সদর কোর্টে কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST