ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্রমিক দিবস উপলক্ষে ঘোড়াঘাটে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

    admin
    May 1, 2026 7:08 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু
    ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে উপজেলা শ্রমিক দল।

    শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

    সকাল ১১টায় উপজেলার রানিগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে লিটন মার্কেটে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

    উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।

    বক্তারা বলেন, ‘১৮৮৬ সালের ১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের যে লড়াই শুরু হয়েছিল, তার চেতনা আজও অম্লান। শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মে দিবসের শিক্ষাকে ধারণ করে সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’

    অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST