মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা, শ্যামনগর থেকে।
সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফেরাত কামনা এবং প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও মুক্তিযোদ্ধাদের সম্মানে শ্যামনগরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শ্যামনগর উপজেলার গোপালপুর সুন্দরবন পিকনিক কর্নারে অবস্থিত এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।


