ঢাকাWednesday , 11 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাতক্ষীরা,শ্যামনগরে পৌর ১নং ওয়ার্ডে পুকুরে ডুবে শারীরিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

    admin
    March 11, 2026 6:45 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, শ্যামনগর থেকে।।

    সাতক্ষীরা,শ্যামনগর পৌরসভায় ১ন‌ং ওয়ার্ডে চিংড়া খালি গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লিপিকা রানী (২৯) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

    বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত লিপিকা রানী শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের কৃষ্ণপদ মন্ডলের মেয়ে।

    পারিবারিক সূত্রে জানা যায়, লিপিকা রানী জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এসময় অসাবধানতাবশত তিনি পানিতে তলিয়ে যান। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

    শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST