ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৩ মামলার নারী আসামী রুপা খাতুন (৩০) স্বামীসহ সাভার থেকে গ্রেফতার।

    admin
    August 26, 2025 10:06 pm
    Link Copied!

    এমএস হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ//

    সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও ছিনতাইসহ মোট ১৩টি মামলার আসামি এবং দীর্ঘদিন পলাতক থাকা নারী আসামী রূপা খাতুন (৩০) কে গ্রেফতার করেছে।
    ২৪ আগস্ট (রবিবার) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে ও তার স্বামী মাহফুজুর রহমানকে আটক করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, রূপা খাতুন শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্যাদাইড় গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন।
    তার বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাইসহ নানামুখী অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। দীর্ঘদিন পলাতক থাকায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের জন্য নজরদারি চালিয়ে যাচ্ছিল।
    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে ঢাকার সাভার এলাকা থেকে তাকে এবং তার স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
    শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী গণমাধ্যমকে জানান, “রূপা খাতুন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে তিনি সাভার এলাকায় অবস্থান করছেন। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাকে ও তার স্বামীকে গ্রেফতার করা হয়। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
    এদিকে স্থানীয়রা জানান, রূপা খাতুনের গ্রেফতারে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি এতদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। তবে দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।
    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আদালতে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST