ঢাকাSaturday , 25 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    admin
    April 25, 2026 10:59 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    জেলা প্রতিনিধি – নোয়াখালী :–

    বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীর সেনবাগে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ২৫ই এপ্রিল রোজ শনিবার সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় (বালক) অষ্টোদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল (বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে।

    খেলা শেষে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -২ আসনের এমপি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক এমপি । মাষ্টার নূর হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

    পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা ট্রফি তুলে দেন। এ সময় (বালক) অষ্টোদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের পক্ষে সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক চান্দন হোসেন রাজু ও স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তফা শিরোপা ট্রফি গ্রহণ করেন।

    এ সময় সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লা আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন,

    সেনবাগ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নূর নবী বাচ্চু, সেবারহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সংস্থার সভাপতি বাহার উল্লাহ (বাহার) , সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সাহেব উদ্দিন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST