ঢাকাSunday , 30 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন

    admin
    August 30, 2026 6:57 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    সেনবাগ উপজেলার গোরকাটা-বটতলী বাজারে গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্মিত মার্কেট ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় গোরকাটা-বটতলী বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শেখ ফরিদ।
    এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন (সাধন মেম্বার) এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহাজালাল।

    অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সমিতির সহ-সভাপতি মো. আব্বাস উদ্দিন মামুন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আবদুল ওহাব, সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    নবনির্মিত মার্কেট ভবনটি উদ্বোধনের মধ্য দিয়ে গোরকাটা-বটতলী বাজারের ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST